০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এসএসসির ফল রিভিউয়ের আবেদন করা যাবে যেভাবে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 66

ছবি : সংগৃহীত

চলতি বছরের (২০২৫ সাল) এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ পেয়েছে। 

এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

আর মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে।

গত বছর অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় এবারের ফলাফলে রীতিমত ধস নেমেছে; অকৃতকার্য হয়েছে প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী। সেইসঙ্গে কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। 

তবে, প্রতিবছরের মতো এবারও থাকছে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ।

যদি কোনো পরীক্ষার্থী বা তার অভিবাবকরা পরীক্ষার ফল নিয়ে সন্দিহান থাকেন, তাহলে খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

আর এ আবেদন  করা যাবে শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি হিসেবে লাগবে ১৫০ টাকা।

টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

তিনি বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশে কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড— এই ১১টি বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হবে।

শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।

মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবে — 

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’।

আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC।

ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে — www.educationboardresults.gov.bd

আরও পড়ুন : এসএসসি পরীক্ষায় ফেল করেছে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী

অন্যদিকে, ফলাফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করতে চায়, তবে সেটিও করা যাবে টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে।

এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন— ১০১,১০২।

আর পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এসএসসির ফল রিভিউয়ের আবেদন করা যাবে যেভাবে

সর্বশেষ আপডেট : ০২:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫