০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 66

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে নির্বাচন কমিশন একটি অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক সিভিল সোসাইটিভিত্তিক সংগঠন অপজিশন ইন্টারন্যাশনাল।

বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার ও নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করে প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন ড. ওয়েন লিপার্ট, ফরেস্ট কুকসন, ড. হাসান আলী, শহিদুল আলম ও এমদাদুল হক।

আরও পড়ুন : মহামারির মতো শুরু হয়েছে চাঁদাবাজি : নাহিদ ইসলাম

প্রতিনিধি দলের সদস্য ও বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম সাংবাদিকদের জানান— ‘আমাদের লক্ষ্য একটি ‘মেগাফোন’ তৈরি করা, যার মাধ্যমে প্রবাসীদের কাছে সঠিক বার্তা পৌঁছে যাবে। তারা যেন বুঝতে পারেন, কিভাবে ও কেন তাদের ভোট গুরুত্বপূর্ণ।’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে যে অনলাইন পোর্টালটি চালু করা হচ্ছে, তা দিয়ে প্রবাসীরা সহজেই ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

তবে শহিদুল আলম বলেন, ‘এই পোর্টাল ব্যবহারে প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেগুলোর সমাধানে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’

অপজিশন ইন্টারন্যাশনাল মনে করে, একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রবাসীদের ভোটে অংশগ্রহণ শুধু তাদের অধিকারই নিশ্চিত করবে না, বরং নতুন বাংলাদেশ গঠনের পথেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ভোটাধিকার নিশ্চিত করা। এবার সেই পথ খুলছে একটি অনলাইনভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

সর্বশেষ আপডেট : ০৬:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫