০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অবশেষে বিয়ে করতে চান সালমান খান !

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • 67

ইনস্টাগ্রামে বিয়ের বিষয়ে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট দিয়েছেন বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ সালমান খান। বিভিন্ন সময় তার একাধিক প্রেমের গুঞ্জন উঠেছে, তবে এখনো তিনি সিঙ্গেল। ৫৯ বছর বয়সে এসেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ভক্তদের মনে বারবারই প্রশ্ন জেগেছে- এই সুপারস্টার বিয়ের পিঁড়িতে কবে বসবেন ? এবার সে প্রশ্নেরই যেন ইঙ্গিতপূর্ণ উত্তর মিলল সালমান খানের সাম্প্রতিক একটি পোস্টে।

গত বুধবার, নিজের ভগ্নীপতি অর্থাৎ প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন সালমান। সেখানে তিনি লিখেছেন: “শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা। আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।”

এই শেষ বাক্যই জল্পনার জন্ম দিয়েছে। এতে অনেকেই ভাবছেন, তাহলে কি এবার নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চাইছেন সালমান? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়।

তবে এই বক্তব্যের বিপরীতে উঠে আসছে সালমানের আগের এক মন্তব্যও। কপিল শর্মার শো-তে এসে তিনি বলেছিলেন : “এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। এরপর মোটা অঙ্কের খোরপোষ আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে। এতটা পথ পেরিয়ে এসে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”

এই মতামতের সঙ্গে সাম্প্রতিক পোস্ট কিছুটা বিপরীত সুরের, যা আরও বাড়িয়ে দিয়েছে রহস্য।

বর্তমানে সালমান খান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ও প্রযোজনার কাজ নিয়ে। যদিও বিয়ের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি, তবে নতুন করে এই পোস্টের পর প্রশ্ন উঠছে- এবার কি তাহলে ভাইজান সত্যিই বিয়ের কথা ভাবছেন?

ভক্তরা আপাতত অপেক্ষায়, হয়তো খুব তাড়াতাড়িই ভাইজানের জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অবশেষে বিয়ে করতে চান সালমান খান !

সর্বশেষ আপডেট : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫