০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রেকর্ড বৃষ্টিতে পানির নিচে ফেনী শহর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • 64

ফেনীতে মৌসুমি বৃষ্টিপাতের চূড়ান্ত রূপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে শহরের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এটি চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, গত দুই দিন ধরে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩৪৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। আগামীতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

বৃষ্টির কারণে শহরের প্রধান সড়কগুলোসহ বহু এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কবলে পড়েছে ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় এবং পেট্রোবাংলা সংলগ্ন অঞ্চল। নিচু এলাকায় দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন : সাগরের ঢেউ ভাসিয়ে নিয়ে গেল চবির ৩ শিক্ষার্থীকে

পৌর হকার্স মার্কেটের ব্যবসায়ী আবদুর রহমান ফারহান বলেন, ‘সকালে দোকান খোলার পর দেখি পানি ঢুকে গেছে। বহু পণ্য ভিজে নষ্ট হয়ে গেছে। গত বছরের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারিনি। ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে এমন হতো না।’

শুধু ব্যবসায়ী নয়, ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরাও। ছাগলনাইয়ার আবদুল হক ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘দুপুরে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। কিন্তু বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো খুবই কষ্টকর। কর্তৃপক্ষ যদি পরীক্ষা স্থগিত করত, অনেক ভালো হতো।’

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন জানান, অতিবৃষ্টি ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার ৭টি টিম মাঠে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রেকর্ড বৃষ্টিতে পানির নিচে ফেনী শহর

সর্বশেষ আপডেট : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫