ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
চীনা রাষ্ট্রদূতকে স্বাগত জানান বিএনপি মহাসচিবসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
সৌজন্য সাক্ষাতে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি।
ঢাকা ডেস্ক 









