সৌদি আরব থেকে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৭৩ হাজার ৪৯৩ জন।
সোমবার (৭ জুলাই) হজ পোর্টালের সবশেষ আপডেটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে ফেরা হজ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬২ হাজার ৮১৪ জন।
আরও পড়ুন : মালয়েশিয়া ফেরত ব্যক্তিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ৩২ হাজার ২৬২ জন, সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ২৬ হাজার ৬৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।
এদিকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী।
প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজে গিয়েছেন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
ঢাকা ডেস্ক 









