আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে ।
সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধার ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আরও নপড়ুন : সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৩৪৯৩ হাজি
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা ডেস্ক 









