০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 170

ছবি: সংগৃহীত

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নেব না।

তিনি বলেন, সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ। আগামীতে আগ্রাসন চালানো হলে,আমার ভাইদের হত্যা করা হলে লং মার্চ ঘোষণা করব।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে এসেছি। যে বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায়।

আরও পড়ুন : সংস্কারের নামে প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না : মির্জা ফখরুল

গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছি, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, আমরা গণত্যাকারীদের বিচার চেয়েছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী, স্বৈরাচারী আওয়ামী লীগ নির্মম নির্যাতন করেছে। সেই নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকারও সীমান্তে হত্যা চালিয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চলবে। ভারত আর কোনোদিন আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ

সর্বশেষ আপডেট : ০৭:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫