০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • 61

ছবি : সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তাজিয়া মিছিল।

রোববার (৬ জুলাই) সকাল ১০টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয়।

ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন।

মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেছেন। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।

এ সময় পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত ও আবেগঘন। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে ভারী হয়ে আসে রাজধানীর বাতাস।

শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : ইহুদি জাতির চরিত্র নিয়ে কোরআনে যা বলা হয়েছে

মিছিলে অংশ নিতে আসা একজন বলেন, এই দিনটি আমাদের জন্য বেদনার। ইমাম হোসেন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, সেটি আমরা কখনো ভুলতে পারি না।

প্রতিবছর আমি এই মিছিলে অংশগ্রহণ করি, যেন নিজেকে তাদের সেই ত্যাগের সঙ্গে একাত্ম করতে পারি।

তাজিয়া মিছিল নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

হোসেনি দালান ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, সোয়াট, অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য।

আরও পড়ুন : আজ পবিত্র আশুরা

পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন।

৬১ হিজরির আজকের এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) ও তার ৭২ সঙ্গী।

সেই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর আশুরার দিন তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন শিয়া মুসলিমরা।

ইসলাম ধর্মমতে, ১০ মহররম আশুরার দিনই কেয়ামত হবে। নির্মম ওই হত্যাকাণ্ডের স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন মুসলিম ধর্মালম্বীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

সর্বশেষ আপডেট : ১১:১৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫