০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • 67

কুমিল্লার বন্যার পুরোনো ছবি।

যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে।

বিবিসি শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে জানায়, মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে।

টেক্সাসের প্রশাসন এই পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলেছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন বিপুল সম্পদ ধ্বংস হয়েছে এবং তেমনি ঘটেছে প্রাণহানির ঘটনাও।

আরো পড়ুন : হঠাৎ ক্ষেপে গেলেন পুতিন, ভয়াবহ হামলা

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২৫ শিশুকে পাওয়া যাচ্ছে না।  এসব শিশুরা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও থাকতে পারে।

কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপক ড্যালটন রাইস জানান, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রে টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

সর্বশেষ আপডেট : ০২:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫