বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়
শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করব না, করব না বলছে। তারা দাবি করছে, মৌলিক সংস্কার না হলে, বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কীভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেব।
এনসিপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, চেতনার কথা শেখ মুজিব ও হাসিনাও বলত। এই চেতনার কথা বলবেন না, চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।
আরও পড়ুন : আ.লীগের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ক’দিন আগে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষেও আনুপাতিক হারে নির্বাচন চায়। যারা চরের দল, হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে; তারাও আনুপাতিক হারে নির্বাচন চায়।
সালাহউদ্দিন বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।
ঢাকা ডেস্ক 









