বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১ জুলাই) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়িয়েছে । সবশেষ সমন্বয়কৃত দামেই শনিবার (৫ জুলাই) দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
মঙ্গলবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকায়।
আরও পড়ুন : বাংলাদেশের পাট নিতে চায় ইন্দোনেশিয়া
সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।
এ নিয়ে চলতি বছর মোট ৪১ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২৭ বার, আর কমেছে মাত্র ১৪ বার।
ঢাকা ডেস্ক 









