০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 145

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা।

জনপ্রিয় এই র‌্যাফেল ড্রর ভাগ্যবান বিজয়ীর নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতে বসবাস করেন।

র‌্যাফেল ড্রর পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা ওই প্রবাসীকে কল করেন। তবে তারা বিজয়ীর সঙ্গে কথা বলতে পারেননি।

আরও পড়ুন : মালদ্বীপে প্রবাসীদের জন্য সুখবর

আয়োজকরা জানান, গত ২৪ জুন ০৬১০০৮০ নম্বরের টিকিট কিনে এ পুরস্কার জিতেছেন প্রবাসী বেলাল।

র‌্যাফেল ড্রর আয়োজক বিগ টিকিট কর্তৃপক্ষ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে।

এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২৭৫ সিরিজের ড্রতে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন। অন্যদিকে, সাপ্তাহিক ই-ড্রতে ১৫০,০০০ দিরহাম বিজয়ীদের মধ্যে ছিলেন মোহাম্মদ চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি।

সূত্র : গালফ নিউজ

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সর্বশেষ আপডেট : ১২:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫