০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ করে ধর্ষণ, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 56

প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। পাশবিক এই ঘটনাঢ জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাইক্রোবাসের চালক কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের উমাগড় গ্রামের নিখিল দাসের ছেলে শুভঙ্কর দাস (২৭), বীরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ (২৮) ও চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপের চালক ফাহাদ মিয়া (২৫)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার (১ জুলাই) রাতে মায়ের সঙ্গে ঘুমাতে যান বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী। রাত ১টার দিকে মা ঘুম থেকে উঠে দেখতে পান মেয়ে ঘরে নেই। ঘরের দরজা খোলা।

পরদিন বুধবার সকালে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের বালুচরে স্থানীয়রা জামাকাপড় ছেঁড়া অবস্থায় ওই তরুণীকে দেখতে পান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানায় তিন জন লোক তাকে ধর্ষণ করেছে।

আরও পড়ুন : ধর্ষণের পর নারীকে হত্যা করে ফেলে রাখা হয়েছে জঙ্গলে, ঘটনা কী?

স্থানীয় লোকজন জানান, বীরদল খালোমোরা এলাকা থেকে গাড়িতে করে শুভঙ্কর, বাবুল ও ফাহাদ ওই তরুণীকে নিয়ে যেতে তারা দেখেছেন।

বৃহস্পতিবার বিকালে পরিবারের লোকজন ধর্ষিতাকে কানাইঘাট থানায় নিয়ে আসলে পুলিশ তাকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তিনজনকে।

তরুণীর মা জানান, তার মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝে মধ্যে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়।

পরে আশপাশে খোঁজাখুঁজি করে তাকে নিয়ে আসতেন। মঙ্গলবার রাতে একইভাবে সে ঘর থেকে বের হয়ে গিয়েছিল।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, গ্রেপ্তার তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ করে ধর্ষণ, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৫:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫