০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধর্ষণের পর নারীকে হত্যা করে ফেলে রাখা হয়েছে জঙ্গলে, ঘটনা কী?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • 115

ধর্ষণের প্রতীকী ছবি

একজন নারীকে ধর্ষণের পর হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে, এমন একটি পোস্ট ঘুরছে ফেসবুকের ওয়ালে।

ওই পোস্টে লেখা, ‘বাংলাদেশে আর কত সংখ্যা ধর্ষণ হলে জামাত বিএনপি শান্ত হবে?? এই মেয়ে কে ধর্ষণ করার পর হত্যা করে ঝোপ জঙ্গেলের জলে পেলে চলে গেছে। এই ভাবে আর কত নারী ধর্ষণে পর হত্যা হবে??…”।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্ট চেকার টিম ‘রিউমর স্ক্যানারের’ অনুসন্ধানে দেখা গেছে, ধর্ষণের পর হত্যা করে নারীকে জঙ্গলে ফেলে রেখে যাওয়ার দৃশ্যের দাবিতে যে ভিডিও প্রচার করা হচ্ছে সেটি আসল নয়। বরং সেটি একটি অভিনীত ভিডিও।

অনুসন্ধানে আরও দেখা যায়, ভিডিওটি ‘kallo_tejyain’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ১০ জুন “Kallo Nali mein Nadi video” শীর্ষক শিরোনামে প্রচার করা হয়।

আরও পড়ুন : স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরতে পার্কে স্বামী, অতঃপর যা ঘটল

যে পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয়, সেটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেটি মূলত একটি কনটেন্ট ক্রিয়েশন পেজ, যেটি বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও বানিয়ে থাকেন।

ধর্ষণের পর হত্যা করে নারীকে জঙ্গলে ফেলে যাওয়ার ভিডিওটি এমনই একটি বিনোদনমূলক ভিডিওর অংশ।

সুতরাং, ধর্ষণের পর হত্যা করে নারীকে জঙ্গলে ফেলে রেখে যাওয়ার ঘটনা বাস্তবে ঘটেনি। বরং বিনোদনের জন্য বানানো একটি ভিডিও ভুলভাবে উপস্থাপন ও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধর্ষণের পর নারীকে হত্যা করে ফেলে রাখা হয়েছে জঙ্গলে, ঘটনা কী?

সর্বশেষ আপডেট : ০৩:৪৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫