১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 133

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২ জুলাই) গভীর রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার পাশাপাশি অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, যার মধ্যে একটি হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার অভিযোগে দায়ের করা মামলা। গ্রেপ্তারের পর প্রক্রিয়া অনুযায়ী বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন : বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত

এর আগে দুর্নীতি ও আর্থিক অনিয়ম সংশ্লিষ্ট একাধিক মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলছিল। গত ২১ জানুয়ারি ঢাকার একটি আদালত দুর্জয়ের মালিকানাধীন লালমাটিয়ার ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেয়। একই আদেশে তার ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫