০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তাবেলা হত্যা মামলার রায়: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 101

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের মামলায় ঢাকার একটি আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে যে তিনজন যাবজ্জীবন দণ্ড পেয়েছেন, তারা হলেন: তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ও মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল

অন্যদিকে, বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ও সোহেলকে খালাস দেওয়া হয়েছে।

অবশ্য মামলার বিচার চলাকালীন সময়েই কাইয়ুম ও সোহেল পলাতক ছিলেন। মতিন জামিনে ছিলেন, আর বাকি চারজন কারাগারে অবস্থান করছিলেন।

আরও পড়ুন : আশুরা উপলক্ষে রাজধানীতে সুসংহত নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা ডিএমপির

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ৯০ নম্বর সড়কের পাশে ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা সিজার, যিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের কর্মকর্তা ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর একটি বিদেশি ওয়েবসাইটে দাবি করা হয়, তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশ সরকার শুরু থেকেই এই দাবিকে প্রত্যাখ্যান করে।

হত্যার ঘটনার দুই দিন পর ভুক্তভোগী সংস্থার বাংলাদেশ প্রতিনিধি হেলেন দার বিক গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রাথমিকভাবে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়। ২০১৬ সালের জুনে ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

চার্জশিটে বলা হয়, পরিকল্পিতভাবে একজন বিদেশি নাগরিককে হত্যার মাধ্যমে দেশে-বিদেশে আতঙ্ক সৃষ্টি এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তাবেলা হত্যা মামলার রায়: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

সর্বশেষ আপডেট : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫