০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না এনসিপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 129

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ছাড়া তারা কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এই দেশ গড়ার শপথ নিয়ে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরের প্রান্ত থেকে শুরু হওয়া এই যাত্রায় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। খুব শিগগিরই তা দেশজুড়ে বিস্তৃত হবে। উন্নয়ন শুধু ঢাকাকেন্দ্রিক না হয়ে সারা দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারী সরকার বিদায় নিলেও মাফিয়াতন্ত্র এখনো রয়ে গেছে। এই বাস্তবতা বদলাতে আমাদের সংগ্রাম চলবে। শহীদদের রক্তের ইতিহাস ধরে রাখার জন্যও এই আন্দোলন জরুরি।’

আরও পড়ুন : তাবেলা হত্যা মামলার রায়: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে নাহিদ ইসলাম ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন। এ সময় শহীদ সাজ্জাদের বাবা মো. আলমগীর উপস্থিত ছিলেন। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এর আগে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ সৈয়দপুর শহরে পৌঁছালে স্থানীয় নেতারা রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে তাদের অভ্যর্থনা জানান। নীলফামারী জেলা আহ্বায়ক মো. আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। এরপর পদযাত্রাটি সৈয়দপুর হয়ে নীলফামারীর দিকে অগ্রসর হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না এনসিপি

সর্বশেষ আপডেট : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫