০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • 103

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন ইব্রাহিম খলিল বাবু (২৯), যিনি চা বিক্রেতা হিসেবে পরিচিত এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে সুলতানপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম খলিল বাবু গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘নিহতের পরিবার থেকে আমাদের জানানো হয়েছে, তিনি ঘাস কাটতে গিয়েছিলেন এবং সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারান। তবে এখনো মরদেহ উদ্ধার বা ফেরত পাওয়া যায়নি, ফলে বিস্তারিত নিশ্চিত করা যাচ্ছে না।’

মরদেহ ফেরত আনার বিষয়ে বিজিবি তৎপর রয়েছে বলে জানা গেছে। তবে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, এবং হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে কয়েকটি গণমাধ্যম।

এ ঘটনায় সীমান্ত এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি করছেন, সীমান্তে এ ধরনের প্রাণহানি বন্ধে আরও জোরালো কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সর্বশেষ আপডেট : ০২:৩৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫