০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাগরে ট্রলারডুবি : ৩ ঘণ্টা সমুদ্রে ভেসে যেভাবে প্রাণে বাঁচলেন ৭ জেলে

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 62

ট্রলারডুবি/প্রতীকী ছবি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটে। ৩ ঘণ্টা সাগরে ভাসার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠিয়েছে নৌ পুলিশ।

বুধবার(২ জুলাই) বিকাল ৩টায় কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগরের ৬-৭ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত জেলেরা হলেন- মো. হাসান ঘরামি (৩৬), মো. তানিম (২০), মামুন (৩২), ইসমাইল (৩৩), মাহাবুব (৩১), নাঈম (২২), ওলিউল্লাহ (২০)। তারা সবাই কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আহতরা জানায়, দুর্ঘটনার পরে জেলেরা সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে ৫ জন জেলেকে স্থানীয় অন্য একটি ট্রলার উদ্ধার করে। বাকি দু’জন ভাসতে ভাসতে তীর এলাকার কাছাকাছি চলে আসে।

আরও পড়ুন : ছাত্রী মোটা না চিকন দেখার জন্য ইবি শিক্ষকের ভিডিও কল

এক পর্যায়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে স্থানীয় পর্যটক বহনকারী স্পিডবোট পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে ওয়াটার বাইক ও ট্রলারের মাধ্যমে দুর্ঘটনাকবলিত ৭ জন জেলেকে তীরে নিয়ে আসতে সক্ষম হই। তারা সুস্থ আছেন এবং সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাগরে ট্রলারডুবি : ৩ ঘণ্টা সমুদ্রে ভেসে যেভাবে প্রাণে বাঁচলেন ৭ জেলে

সর্বশেষ আপডেট : ১০:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫