১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এ কী কাণ্ড অভিনেত্রীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • 176

অভিনেত্রী নুপুর। ছবি - সংগৃহীত

বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় অভিনেত্রী নুপুর। পরে তিনি ওই বাড়ির গেটও ভাঙচুরের চেষ্টা করেন। এরইমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অভিনেত্রী

ওই ভিডিওতে দেখা যায়, নুপুর তার প্রেমিক রাজের বাসার গেটে লাথি মারছেন। এ ছাড়া ওই বিল্ডিংয়ের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন।

এ সময় তিনি ওই কর্মীকে শারীরিকভাবেও হেনস্তা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন, তিনি কখনো নুপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না।

নুপুর বলেন, রাজ তাকে এই বাসায় একাধিকবার নিয়ে এসেছেন।

আরও পড়ুন : ‘আমি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম’

ভিডিওতে আরো দেখা যায়, রাজের সঙ্গে তার কিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান।

এ সময় তিনি দাবি করেন, ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা। ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও আছে।

নুপুর জানান, থানার পক্ষ থেকে বিয়ে করার নির্দেশ এসেছিল, কিন্তু রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন। তার ভাষ্যমতে, রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী।

ভিডিওটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন, নিশ্চয়ই এটি সাজানো নাটক। আবার অনেকেই মনে করেন, সত্যিই যদি এই নারী প্ররোচনার শিকার হয়ে থাকেন তাহলে তার ন্যায়বিচার পাওয়া উচিত।

তবে নুপুর কিংবা রাজ, কারও পক্ষ থেকেই তাদের দাবির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এ কী কাণ্ড অভিনেত্রীর

সর্বশেষ আপডেট : ১১:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫