সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম চাকরির সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৩০ জুন) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বলা হয়েছে, আমরা সরকারের বিভিন্ন অফিসে পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই শিক্ষার্থীদের। বিভিন্ন দপ্তরে কিছু পদে ফুল টাইমে স্থায়ী নিয়োগ দরকার হয় না।
পোস্টে আরও বলা হয়, পার্টটাইমে নিয়োগ দিলে সরকারের ব্যয়ও কমবে, শিক্ষার্থীদের আর্থিক স্বচ্ছলতাও আসবে।
প্রসঙ্গত, দেশের বেসরকারি চাকরিতে পার্টটাইম চাকরির সুযোগ রয়েছে। অনেক শিক্ষার্থী বা গৃহিনী এ ধরনের চাকরি করে নিজেদের স্বচ্ছলতা ফেরান। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এতদিন পার্টটাইম চাকরির সুযোগ ছিল না।
আরও পড়ুন : পরীক্ষাকেন্দ্রে ঢুকে ছাত্রদল নেতার ফটোসেশন, চারজনকে অব্যাহতি
তবে ২০২৪ সাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ১০ জন ইনর্টান নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর ইনর্টানের পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ সৃষ্টির কথা বলা হয়।
যার ফলে সরকারের ব্যয় কমার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার ও জীবনযাত্রার খরচ চালিয়ে নিতে সাহায্য করবে। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
রিপোর্টার 









