প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও রুবিও। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা এই ফোনালাপ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ১৫ মিনিট ধরে ফোনালাপ করেন।
এসময় তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও গঠনমূলক আলোচনা করেন, যা দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে তুলে ধরে।
আরো পড়ুন: ‘নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন’
ঢাকা ডেস্ক 









