১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • 55

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ ভর্তি সংখ্যা। তবে এদিন নতুন করে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে আছেন ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন।

আরো পড়ুন: ‘নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী চীন’

এদিকে গত একদিনে সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত

সর্বশেষ আপডেট : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫