০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুলাভাইয়ের সঙ্গে শ্যালিকা উধাও, চাঞ্চল্যের সৃষ্টি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 143

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের মাত্র সাত দিনের মাথায় স্বামীকে ছেড়ে দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে গেছেন এক নববধূ। সঙ্গে নিয়ে গেছেন উপহার হিসেবে পাওয়া তিন ভরি স্বর্ণালংকারও। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামে।

পলাতক দুলাভাইয়ের বাড়িও একই গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী দুই পরিবার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন : মিলাদ ও দোয়া মাহফিলে ধূমপান-নাচানাচি, ভিডিও ভাইরাল

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ১৩ জুন নববধূর স্বামী ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরে যান। ওই দিন রাতেই নববধূ তার দুলাভাইয়ের সঙ্গে পালিয়ে যান। পরে দেখা যায়, ঘর থেকে তিন ভরি স্বর্ণালংকারও নিখোঁজ।

পরিবারের আরও দাবি, কোনো যৌতুক ছাড়াই ভানোর এলাকার এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের দিনই দেনমোহরের সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়। বিয়ের পর নববধূ সাত দিন স্বামীর সঙ্গে সংসার করেন এবং শ্বশুরবাড়িতেও অবস্থান করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুলাভাইয়ের সঙ্গে শ্যালিকা উধাও, চাঞ্চল্যের সৃষ্টি

সর্বশেষ আপডেট : ০১:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫