০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে, পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • 114

মায়ের অসুস্থতার কারণে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় অংশ নিতে না পারা সেই আনিসা আজ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিচ্ছেন। রোববার (২৯ জুন) বেশ আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করেছেন তিনি। এদিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন আনিসা।

আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করেন সেই আনিসা

এদিন, আনিসা পরীক্ষা দিতে আসছেন কি না, সে তথ্য সংগ্রহে সকাল থেকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের সামনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি চোখে পড়ে। তবে আনিসা এদিন আসেন মুখে মাস্ক পরে। কিছুটা লোকচক্ষুর আড়ালে কেন্দ্রে প্রবেশ করেন তিনি।

গত বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসির প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেননি তিনি। পরীক্ষার দিন সকালে হঠাৎ তার মা অসুস্থ হওয়ায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে আসেন আনিসা।

কিন্তু নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষা দিতে না পারায় কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনার সময়ের ছবি ও ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে দাবি ওঠে, তাকে যেন পরীক্ষা দিতে দেওয়া হয়।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা

এরপরই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। তবে সেটা পাবলিক পরীক্ষা আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শনিবার বিকেলে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা বলেন, ‘আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল (আজ রোববার) পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে।’

ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘আমি সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরপর কী হয়েছে, তা আমি বলতে পারব না। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ৮টায় বাসায় ফিরি।’ তাকে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে একটি ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান তিনি।

বাংলা প্রথমপত্রের দিন সকালে স্ট্রোক করেন তার মা

চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আনিসার বাবা নেই। গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্রের দিন সকালে স্ট্রোক করেন তার মা। অসুস্থ মায়ের চিকিৎসা ব্যবস্থাসহ স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছান তিনি। তবে, দেরিতে পৌঁছানোর কারণে তাকে পরীক্ষায় বসতে দেননি কেন্দ্রের দায়িত্বরতরা। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে পরীক্ষা দিতে না পারার বেদনায় মানসিকভাবে ভেঙে পড়েন, কাঁদতে শুরু করেন হাউমাউ করে আনিসা। বিষয়টি গণমাধ্যমের শিরোনামে উঠে এলে এ বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়।

এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ১০০।

বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। আলিম পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১টায়। আর কারিগরির ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা ২টায় শুরু হয়ে চলবে ৫টা পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ ৫০ মিনিট আগেই কেন্দ্রে, পরীক্ষা দিচ্ছেন সেই আনিসা

সর্বশেষ আপডেট : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫