০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কা, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 87

শিয়াল। প্রতীকী ছবি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১২টার দিকে সড়কের কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহতের নাম নাছিমা খাতুন (৫০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন নাছিমা-মজিদ দম্পতি। রাতে সিএনজিতে করে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে রাত ১২টার দিকে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় শিয়ালের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলের মারা যান নাছিমা।

দুর্ঘটনায় আহত নাছিমার স্বামী আব্দুল মজিদ বলেন, চিকিৎসককে দেখিয়ে সিএনজিতে করে রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেতু এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে পড়ে যায়।

আরও পড়ুন : হিরো আলমকে দেখতে বগুড়ায় ছুটে গেলেন রিয়া মনি

এতে সিএনজির নিচে চাপা পড়ে স্ত্রী মারা গেছেন। তিনিও ছিটকে পড়ে আহত হয়েছেন বলে জানান এ পল্লী চিকিৎসক।

এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন বলেন, রাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সিএনজিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিয়ালের সঙ্গে সিএনজির ধাক্কা, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫