০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরিবেশ উপদেষ্টার স্বামী অপহরণের ঘটনা ফেসবুকে, ঘটনা কি?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 64

সম্প্রতি ‘জাতীয় প্লাস্টিক আপার হাজবেন্ড গুম এইডা কি কুনো কথা !!! ইউনুস ম্যাজিক চলতেছে দেশে এখন সার্কাস…..’ ক্যাপশনে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীকে সাম্প্রতিক সময়ে গুম করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক সাম্প্রতিক সময়ে গুমের শিকার হননি।

প্রকৃতপক্ষে, ২০১৪ সালে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী কে অপহরণের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে Md Nahid Anjuman নামক ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ০৬ ডিসেম্বর ‘পরিবেশ বিদ বেলার চেয়ারম্যান সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী নারায়ণগঞ্জে অপহৃত ভিডিও 16,04, 2014’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যাবলীর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, পরিবেশবিদ বেলার চেয়ারম্যান সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী নারায়ণগঞ্জে অপহৃত এবং ঘটনাটির সময়কাল হিসেবে ‘16.04,.2014’ উল্লেখ করা হয়।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৪ সালের ১৬ এপ্রিল ‘বেলার রিজওয়ানা হাসানের স্বামীকে অপহরণ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সেদিন বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা তাঁকে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে, আবু বকর সিদ্দিককে অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ।

এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ বা গুম করার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে ২০১৪ সালে অপহরণের ঘটনার ভিডিওকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরিবেশ উপদেষ্টার স্বামী অপহরণের ঘটনা ফেসবুকে, ঘটনা কি?

সর্বশেষ আপডেট : ১১:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫