০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এক কাতলের দাম ৪০ হাজার টাকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 110

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ২২ কেজি ওজনের একটি বড় কতল মাছ ধরা পড়ছে । বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে মাছটি ৩৯ হাজার ৬০০ টাকায় ক্রয় করে ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যায়। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পায় বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৬০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

আরও পড়ুন : পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ১৪ হাজার টাকা

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকে। সকালে মাছ বাজারে ২২ কেজি কাতল নিলামে উঠলে আমি ৩৯ হাজার ৬০০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেওয়া হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বাড়তে থাকায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আসছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে। পদ্মায় এখনো বড় বড় মাছ রয়েছে এটা আমাদের জন্য আশার খবর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এক কাতলের দাম ৪০ হাজার টাকা

সর্বশেষ আপডেট : ১২:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫