১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবু সাঈদ হত্যায় মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 50

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্তে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। আজই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল হতে পারে।

এর আগে, রোববার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনাল আগামী ১৪ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেও তার আগেই প্রসিকিউশন প্রতিবেদন হাতে পেয়েছে।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু, মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি

জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া প্রথম মামলা। এটি করা হয় ২ মার্চ।

এ মামলায় চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন- রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

প্রসঙ্গত, সরকার ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। গত বছরের এ দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আবু সাঈদ হত্যায় মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা

সর্বশেষ আপডেট : ১২:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫