০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুইমিংপুলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ তাহসান, ছবি ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • 163

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবার সুইমিংপুলে স্ত্রী রোজার সঙ্গে একান্ত মুহূর্তে ধরা দিলেন। যেন দাম্পত্য জীবনে এখনো চলছে মধুচন্দ্রিমা।

বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজা

সম্প্রতি সামাজিকমাধ্যমে তাদের ঘুরে বেড়ানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন তাহসানপত্নী রোজা আহমেদ। সেই ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সুইমিংপুলে তাদের আদুরে মুহূর্ত, যেন বারবার মনে করিয়ে দেয় মধুচন্দ্রিমায় ডুবে থাকা একজোড়া কপোত-কপোতী। ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় প্রশংসার ঢল। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তাহসানের বাহুতে স্ত্রী রোজা—যেন ভালোবাসায় বন্দি। তাদের একান্ত মুহূর্ত ছাড়াও আরও কিছু ছবি শেয়ার করে নিয়েছেন রোজা আহমেদ। তাদের রিসোর্টের কামরার বিছানাটিও ভালোবাসার আবহে-সাজে সজ্জিত। এ ছাড়া বই হাতে একটুখানি প্রশান্তির মুহূর্তও শেয়ার করে নিয়েছেন তাহসানপত্নী। এককথায় সবকিছুতেই তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ভালোবাসার পরশ।

ছবির ক্যাপশনে রোজা লিখেছেন— প্রকৃত বিলাসিতা হলো সেই সময়ের সঙ্গে কাটানো, যেখানে নীরবতা বোঝাপড়ায় ভরা, ভোর ওঠার মতো কানে ফিসফিসানি, প্রতিশ্রুতি এবং ভালোবাসা, যা পুরোপুরি আমাদের।

আরও পড়ুন : ‘নায়িকা হতে চাইলে কুপ্রস্তাব মানতেই হবে’

তাহসানের অতীতের সব বাজে সময় দূরে সরিয়ে দিয়েছে তার স্ত্রী রোজা আহমেদ। তার আলোতে ভরে উঠেছে তাহসানের জীবন। তার রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে সুখের হাওয়া। এমনই মত ভক্ত-অনুরাগী আর নেটিজেনদের।

তাদের একটাই কথা— রোজাই যেন তাহসানের জীবনের সেই ‘চাঁদের আলো’। এক নেটিজেন লিখেছেন— জীবনটা উপভোগ করে গেলেন আপনারা। আরেক নেটিজেন লিখেছেন—নজর না লাগুক এ জুটির।

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ বা ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দুজনে মিলে, এমনই এক মধুর মুহূর্তের খোঁজে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুইমিংপুলে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ তাহসান, ছবি ভাইরাল

সর্বশেষ আপডেট : ১১:৩০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫