১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • 105

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দোকানপাট,বাড়িঘর ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়।

ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষ

স্থানীয়রা জানান, ১০-১২ দিন আগে মহাজন বাড়ি ও সরকার বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে আবারও ফুটবল খেলা চলছিল।

এ সময় স্থানীয় মহাজন বাড়ির নরুল হকের ছেলে ইয়াছিন পাশের একটি কবরস্থান থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসে। এরপর সরকার বাড়ির ফাইজুর রহমানের ছেলে আসিফ স্কুলের আঙিনা থেকে একটি ফুল ছিঁড়ে। ফুল ছেঁড়া নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।

আরও পড়ুন : ‘ডামি’ নির্বাচনের কারিগর সেই সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

স্থানীয়রা আরও জানান, পরে বিষয়টি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। মহাজন বাড়ির পক্ষে মোল্লা বাড়ি, আছিরের বাড়ি ও সরকার বাড়ির পক্ষে জাকির মিয়ার বাড়ি সংঘর্ষে অংশ নেয়। পরে রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছেঁড়া নিয়ে সংঘর্ষ

সর্বশেষ আপডেট : ০৩:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫