১১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুলাইয়ে দেশে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • 102

ছবি: সংগৃহীত

আগামী জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের তিন ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। দ্বিতীয় ম্যাচ ২২ জুলাই এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।

সূচি অনুযায়ী, সিরিজ শুরুর চার দিন আগে ১৬ জুলাই পাকিস্তান দল ঢাকায় পৌঁছাবে। সিরিজ শেষে ২৫ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান দল।

এদিকে, বাংলাদেশের ক্রিকেট দল বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জুলাইয়ে দেশে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ

সর্বশেষ আপডেট : ০৭:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫