ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। এরইমধ্যে ইরানের হামলায় তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। তারা জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
এর আগে, দেশটির জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, ৩০ বছর বয়সী একজন নারী এবং ২০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।
হামলায় আরো ছয়জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এমডিএ’র এক মুখপাত্র।
বিষয়টি নিশ্চিত করে জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) একজন মুখপাত্র জানান, হালকা থেকে মাঝারি আঘাতপ্রাপ্ত আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : এবার কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
ঘটনাস্থলের বর্ণনা দিয়ে এমডিএ জানায়, যে এলাকায় হামলা হয়েছে সেখানে কালো ধোঁয়া উড়ছে। একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজন এবং ভেতনে দুইজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানায়, ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির ঘোষণার পর ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
সূত্র : সিএনএন
ঢাকা ডেস্ক 









