ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা আয়েশা সিদ্দিকা ময়নাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আদাবর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আয়েশা সিদ্দিকা ময়না আদাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা চাঁনমিয়ার মেয়ে। তার স্বামীর নাম মাহমুদুল হাসান সাইদ।
আরও পড়ুন : ভোটার হচ্ছেন তারেকের স্ত্রী ডা. জুবাইদা
গ্রেপ্তারের খবর নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, তার বিরুদ্ধে থাকা অভিযোগ যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা ডেস্ক 










Taka