০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • 103

চলমান ইসরাইল ও ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র যেন জড়িত না হয় তার বিরোধীতা করে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের সামনে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন। আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ইরানে ইসরাইলি বোমা হামলা ও ইসরাইলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

বর্তমানে মধ্যপ্রাচ্যের সাগরসীমায় তিনটি যুদ্ধবিমান বহনকারী রণতরী বা এয়্যারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দাবি— এই তিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব বিমান, গোলাবারুদ আছে, সেসব যেন আত্মরক্ষা ব্যতীত আর কোনো কাজে ব্যবহার করা না হয়।

পরে ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে নিউইয়র্ক শহরেও বিক্ষোভ হয়। সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন।

আরও পড়ুন : সাতসকালে ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের

এতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’

শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৩২০ জনেরও বেশি। ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।

যদিও ইরান এখনো পর্যন্ত ইসরাইলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

সর্বশেষ আপডেট : ১২:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫