০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ হলো নাসার চেয়ারম্যানের স্ত্রীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • 71

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও গ্রুপটির পরিচালক নাসরিন ইসলামের ৫৫ কোম্পানির বিপুল শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তার নামে থাকা দুটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।

ফ্ল্যাট দুটি মহাখালী ডিওএইচএসে, যার মূল্য ৪ কোটি টাকা বলে উল্লেখ করেছে দুদক।

এছাড়া ৫৫ টি কোম্পানির মধ্যে নাসা গ্রুপসহ অন্য কোম্পানি রয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাসরিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদ ভোগ দখলে রাখার দায়ে মামলা করা হয়েছে।

তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আসামি তার নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসগুলো বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন।

বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ জব্দ ও ফ্রিজ করা আবশ্যক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ হলো নাসার চেয়ারম্যানের স্ত্রীর

সর্বশেষ আপডেট : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫