০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • 128

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান। ছবি: সংগৃহীত

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চলছে। বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২ টায় পার্ক লেনের হোটেলে ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের বলেন, বৈঠকের কোনো ফরমেট নেই। তারেক রহমান যেহেতু বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা সেজন্য প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে।

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার এবং জুলাই চার্টারসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান। এদিন বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে বাসা থেকে রওনা হন তিনি।

এর আগে লন্ডনে বৈঠকের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়।

বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মূলত তিনটি ইস্যু প্রাধান্য পেতে পারে। নির্বাচন, সংস্কার এবং বিচার। তবে মূল ফোকাস থাকবে নির্বাচনের ওপর, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা। ঈদুল আজহার আগের দিন অন্তর্বর্তী সরকার আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে, সেটিকে যৌক্তিক মনে করছে না বিএনপি। দলটি মনে করে, নির্বাচনের জন্য চলতি বছরের ডিসেম্বরই উপযুক্ত সময়। তবে নির্বাচন আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে হলেও দলটির আপত্তি থাকবে না বলে বিএনপির অভ্যন্তরীণ একাধিক সূত্র বলছে।

উল্লেখ্য চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। অন্যদিকে, ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান

সর্বশেষ আপডেট : ০২:৪৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫