০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রেস উইং

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • 85

ছবি: সংগৃহীত

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, দুই মন্ত্রী মো. মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালেরকন্ঠসহ কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস আজ বুধবার ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে এক পোস্টে লিখেছে ‘শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালেরকন্ঠসহ কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর।’

ওই পোস্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের বরাত দিয়ে জানানো হয়, মুজিবনগর সরকারে যারা ছিলেন, তারাও ‘মুক্তিযোদ্ধা’। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা, কর্মচারীরা ‘সহযোগী মুক্তিযোদ্ধা’।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ঠিক নয়: উপদেষ্টা

তিনি জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশ অনুযায়ী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরো জানান, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই বাস্তবায়ন করা হয়েছে। ২০১৮ ও ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ-সুবিধা একই থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রেস উইং

সর্বশেষ আপডেট : ০৩:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫