০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবারের ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • 110

ঈদ মানেই এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান। ৯ বছর ধরে ধারাবাহিকভাবে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। সেই ২০১৬ সাল থেকে শুরু, মাঝে করোনার থাবায় সব থেমে গেলেও থামেনি তার গান। তবে ছন্দঃপতন ঘটেছে গত ঈদুল ফিতরে। সেবার গান শোনাননি তিনি।

গান শোনাবেন না মাহফুজুর রহমান

সেই ধারাবাহিকতায় এবারও মাহফুজুর রহমান গান শোনাবেন না বলে জানিয়েছে এটিএন বাংলার জনসংযোগ বিভাগ।

এক বার্তায় তারা জানায়, ‘এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না।’ তবে কী কারণে গান শোনাবেন না মাহফুজুর রহমান, এবার আর তা জানায়নি চ্যানেলটির জনসংযোগ বিভাগ।

এর আগে গত রোজার ঈদে শারীরিক অসুস্থতা ও ব্যস্ততার কারণে গান শোনাননি বলে জানিয়েছিলেন তারা।

আরও পড়ুন : দেবের এক ব্যাগের দাম কারো কারো সারা বছরের আয়ের সমান!

এর আগে সর্বশেষ ২০২৪ সালের কোরবানি ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান। সে সময় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার করা হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। এতে তার সঙ্গে হিন্দি গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবারের ঈদেও গান শোনাবেন না মাহফুজুর রহমান

সর্বশেষ আপডেট : ০৮:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫