০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ, সেনাবাহিনীর কড়া জবাব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • 92

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। পুরোনো ছবি

ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজে প্রকাশিত ‘বাংলাদেশ টু ডিক্লেয়ার কক্সবাজার টু বান্দরবান এরিয়া এজ এ মিলিটারি ওপারেসনস জোন’ শিরোনামে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’ বলে ইঙ্গিত দেয়া হয়েছে, যা একেবারে ভিত্তিহীন, অসত্য ও এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণ ছাড়া এই ধরনের কাল্পনিক সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।’

এটি জনমনে বিভ্রান্তি ছড়ানো ও বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন : গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

এতে বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না।

আএসপিআর জানায়, ‘এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না। এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে।’

‘দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ, সেনাবাহিনীর কড়া জবাব

সর্বশেষ আপডেট : ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫