০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার ‘বসন্তের কোকিল’ নিয়ে হাজির সেই ‘মধু রনি’, আবারও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • 118

ছবি: সংগৃহীত

‘ওই কীরে কী, মধু, মধু… রসমালাই’ কুমিল্লার রসমলাই, তরমুজ বিক্রি করার সময় এই কথাগুলো বলে ‘ভাইরাল’ হয়েছেন বিক্রেতা রনি। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরালের পর দেশজুড়ে আলোচনায় উঠে আসেন তিনি। এবার সেই রনি ভাইরাল হলেন লিচুর নাম ‘বসন্তের কোকিল’ দিয়ে।

বসন্তের কোকিল রাখছেন কেন ভাই? প্রশ্নের জবাবে তিনি বলেন, বছরে একবার আসে! এইজন্যই ভাই লিচু বসন্তের কোকিল। আর কোকিলও বসন্তে একবার ডাকে। এই ছন্দময় কথা বলার ঢঙ, আবেগী উচ্চারণ ও নির্ভেজাল হাস্যরসই যেন তাকে ভাইরাল করে তোলে।

ভিডিওটি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম রিলসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন, এবং অনেকেই তার সংলাপকে নিজেদের ভাষায় রিমিক্স করে পুনরায় উপস্থাপন করছেন।

রনির এই ভাইরাল সংলাপ এখন শুধু মজার উপাদান নয়, বরং হয়ে উঠেছে এক ধরনের ট্রেন্ড। কেউ বলছেন এটি এক নতুন ধরনের ‘লোকসাংস্কৃতিক বিজ্ঞাপন’, আবার কেউ দেখছেন এতে জনগণের আবেগ, হাস্যরস আর ঋতুভিত্তিক বাজার ব্যবস্থার এক প্রাঞ্জল প্রতিফলন।

এর আগে, কারওয়ান বাজারে তরমুজ বিক্রির সময় ভাইরাল হন রনি।

তবে ভাইরাল হয়ে ব্যবসা লাটে উঠার জোগার হয় এ সরল মনের মানুষটির। ভাইরাল হওয়ার পর শত শত ইউটিউবার ও উৎসুক ব্যক্তি তাঁর দোকানে আসেন। তরমুজ বিক্রি ও কেটে দেখানোর ভিডিও করা শুরু করেন। একপর্যায়ে ইউটিউবার ও উৎসুক মানুষের ভিড়ের চাপে তাঁর দোকানে ক্রেতা আসা কমে যায়। আশপাশের দোকানদারেরা প্রতিবাদ জানাতে শুরু করেন।

আরো পড়ুন: চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

রনির বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার। কারওয়ান বাজারে প্রায় দেড় দশক ধরে মৌসুমি ফল বিক্রি করেন। তরমুজ বিক্রিতে হাতেখড়ি কিশোরকাল থেকে। ভাইরাল হওয়ার পর বিজ্ঞাপনের মডেলও হয়েছেন রনি। কিছু প্রতিষ্ঠান রনিকে তাদের বিজ্ঞাপনে নিয়েছে। তবে রনির দাবি, তাকে সবাই ঠকিয়েছে। তাকে গিফট করবে বলে নিয়ে গিয়ে বিজ্ঞাপন করিয়েছে, কিন্তু কেউই কিছুই দেয়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার ‘বসন্তের কোকিল’ নিয়ে হাজির সেই ‘মধু রনি’, আবারও ভাইরাল

সর্বশেষ আপডেট : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫