০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • 42

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হারের পর সিরিজ বাঁচাতে শুক্রবার (৩০ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য সহায় হয়নি লিটন দাসের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। ফলে সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের প্রথমে বোলিং করতে হবে।

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৩৭ রান্নের হারে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে, এই ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলবে স্বাগতিক পাকিস্তান। এমন সমীকরণের ম্যাচে দলে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান। তার জায়গায় একাদশে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ী একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ফখর জামানের জায়গায় পিএসএল মাতানো শাহীবজাদা ফারহানকে সুযোগ দেওয়া হয়েছে।

দুই দলের একাদশ:

পাকিস্তান: শাহীবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, আবরার আহমেদ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৯:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫