০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুলিশকে হুমকি দিয়েছে নুর, অভিযোগ পুলিশ অ্যাসোসিয়েশনের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • 62

ছবি: সংগৃহীত

‘গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে দেওয়া হবে’ এমন হুমকি দিয়েছেন বলে দলটির সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শনিবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর কর্তৃক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, ভিপি নুরুল হক নুর ২২ মে একটি গণজমায়েতে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, যাত্রাবাড়ীতে যেমনভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ঐভাবে ঝুলিয়ে দেওয়া হবে।

পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধও বটে। রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই।

আরো পড়ুন: দুই উপদেষ্টা সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই: নাহিদ ইসলাম

মনোবল ভেঙে পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এমন বক্তব্য করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে। অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোনো মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।

নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এধরণের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুলিশকে হুমকি দিয়েছে নুর, অভিযোগ পুলিশ অ্যাসোসিয়েশনের

সর্বশেষ আপডেট : ০৫:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫