০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অভিনেতা মুকুল দেব মারা গেছেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • 120

মুকুল দেব। ছবি: সংগৃহীত

মারা গেছেন বলিউড অভিনেতা মুকুল দেব। বলিউডের পাশাপাশি টালিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। শুক্রবার (২৩ মে) মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি; অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যমের খবর জানিয়েছেন, দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় মুকুলের। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৫৪ বছরের এই অভিনেতা। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।

টালিউডে জিতের ভিলেন তথা খলনায়ক হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেতা। টালিউডের একাধিক বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। তার সঙ্গে সব কয়টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

আরো পড়ুন: ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

প্রসঙ্গত, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা— সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। বাংলা ও হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিও রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অভিনেতা মুকুল দেব মারা গেছেন

সর্বশেষ আপডেট : ০২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫