০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আদালতে নুসরাত ফারিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • 117

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) সকালে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে তোলা হয়। আজ গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেছে পুলিশ।

নুসরাত ফারিয়া গ্রেপ্তার

এর আগে গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে।

এর আগে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়।

আরও পড়ুন : দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সালমান মুক্তাদির!

গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে―সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশো’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদালতে নুসরাত ফারিয়া

সর্বশেষ আপডেট : ১০:১৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫