০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা রেঞ্জ অপরাধ পর্যালোচনা সভা

আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে ডিআইজির কঠোর বার্তা

আইন-শৃঙ্খলা রক্ষা, ঈদকে ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার-করণ ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এছাড়া নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি মার্চ ও এপ্রিল মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উপস্থিত সকল ইউনিট প্রধানদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, ঈদকে ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার-করণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জের অধীন সকল জেলার পুলিশ সুপার প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা আসন্ন ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভার বিষয়ে রেজাউল করিম মল্লিক বলেন, আমার অধীনে এসপি, ওসিদের নির্দেশ দিয়েছি নিষিদ্ধ-ঘোষিত কোনও সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না।

বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন-পীড়ন করেছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, মামলার তদন্তে যারা দোষী, যারা দোসর হিসেবে পরিচিত তাদের গ্রেফতার করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা রেঞ্জ অপরাধ পর্যালোচনা সভা

আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে ডিআইজির কঠোর বার্তা

সর্বশেষ আপডেট : ০২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫