০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুর্দান্ত জয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • 46

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে লাল-সবুজ জার্সিধারী যুবারা। আগামী ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল। স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে বাংলাদেশ।

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ম্যাচের প্রথমার্ধ উত্তেজনাপূর্ণ হলেও ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন আশিকুর রহমান। এই গোলে মূল অবদান ছিল অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের, যিনি নিখুঁতভাবে বলটি পৌঁছে দেন আশিকুরের কাছে

৮০ মিনিটে আবারও আলো ছড়ান ফয়সাল। এবার সহকারী ছিলেন মানিক। বক্সে মানিকের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে দলের লিড ২-০ করেন অধিনায়ক ফয়সাল। নেপাল যদিও ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করে। সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করে গোলরক্ষক মাহিনকে পাশ কাটিয়ে বল জালে জড়ান নেপালের ফরোয়ার্ড।

প্রথমার্ধে অবশ্য বাংলাদেশ কাঙ্ক্ষিত ছন্দে ছিল না। বল পজেশন ও আক্রমণে নেপালই ছিল এগিয়ে। এমনকি ৩০ মিনিটে নেপালের একটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। গোলরক্ষক মাহিনকে বেশ কয়েকবার পরাস্ত করলেও গোলের দেখা পায়নি নেপাল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুর্দান্ত জয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৮:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫