০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজও সড়কে জবি শিক্ষার্থীরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 87

পুলিশের হামলার বিচার ও আবাসন, বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) সকালেও কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা যায়।

এর আগে বুধবার রাতে কাকরাইলে রাস্তা অবরোধ করে আবাসন, বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট।

আজ সকালে কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’ এমন নানা স্লোগানও দিচ্ছেন তারা।

আরও পড়ুন : আওয়ামী লীগ সংশ্লিষ্ট সব পেজ বন্ধে যে কঠোর পদক্ষেপ সরকারের

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাতে আমরা সড়কে অবস্থান করেছি, এখনো করবও। আমাদের আরও সহপাঠী আসবেন।

আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির বলেন, কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারী আছেন। তারা রাতভর এখানে অবস্থান করেছেন। কাকরাইল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে এখানকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে তৈরি হয়েছে যানজট। দাবি পূরণ না হাওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে জবি শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। বুধবার দুপুর ১২টার পর কাকরাইল মসজিদ এলাকায় লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজও সড়কে জবি শিক্ষার্থীরা

সর্বশেষ আপডেট : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫