০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 58

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি মুলতবি করা হয়েছে। আগামীকাল বুধবার ফের শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বিচারপতি এ আদেশ দেন।

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি

এর আগে সকাল ১০টায় আপিলে শুনানি শুরু হয়। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

আদালত কক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রোটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত

এর আগে গত ৭ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল মামলাটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন। অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

সর্বশেষ আপডেট : ১২:৩৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫